1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

কক্সবাজারে ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৫৫ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে পণ্যবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ৪১ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে র‍্যাব।

জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত ট্রাকটি।

আটককৃতরা হলো- টেকনাফ উপজেলার মুছনী পাড়ার নজির আহমদের ছেলে ইয়াকুব নবী (৩৬) ও একই এলাকার সৈয়দ আলমের ছেলে মাহবুবুল আলম(২৩)।

র্যাব গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন।

আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, সোমবার রাত সোয়া বারোটার দিকে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশিকালে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
এসময় তাদেরকে ধাওয়া করে আটক করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে ট্রাকের ভেতরে লুকানো অবস্থায় ৪১ হাজার ৯৩০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে র‍্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকসহ পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের কথা জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net