https://www.dailyshamolbangla.com/
জাফরুল আলম : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর বড় ভাই বিশিষ্ট কবি আহমেদ খালেদ কায়সার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ (৬ জুন) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি দেশের সাহিত্যাঙ্গনে কবি আহমদ খালেদ কায়সার এর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, কায়কোবাদ আহমেদ এর পুত্র ও আবদুল করিম সাহিত্যবিশারদ এর দৌহিত্র আহমেদ খালেদ কায়সার (৬৬) আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।