1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কামরানের প্রথম জানাযা সম্পন্ন ও দ্বিতীয় জানাজা সম্পন্ন করে দাফন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

কামরানের প্রথম জানাযা সম্পন্ন ও দ্বিতীয় জানাজা সম্পন্ন করে দাফন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ২৩৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর পৌণে ২টার দিকে জোহরের নামাজের পর কামরানের বাসার পাশের ছড়ারপার জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি আমৃত্যু এই মসজিদের মোতাওয়াল্লী ছিলেন।

সেখানে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে নগরীর মানিকপীরের টিলায়। সেখানে আরেক দফা জানাজা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে। ছড়ারপার জামে মসজিদে কামরানের জানাজা পড়ান তাঁর ভাতিজা হাফিজ ইমতিয়াজ আহমদ আফজাল।স্ট এরআগে, বেলা ১২টা ২০ মিনিটের দিকে কামরানের মরদেহবাহী এম্বুলেন্সটি ছড়ারপারস্থ বাসায় প্রবেশ করে। এম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা। পরে বাসায় গোসল করিয়ে মরদেহ মসজিদে নিয়ে যাওয়া হয়।

সিলেট নগরীর মানিকপীর টিলা ও আশপাশ রাস্তায় তাদের প্রিয় নেতার জন্য হাজারো জনতার ঢল নেমেছে। সবাই শেষবারের মতো বদর উদ্দিন আহমদ কামরানের মুখ বা তার শেষযাত্রা একটু নিজ চোখে দেখতে চান। তাঁর দলীয় নেতাকর্মী, ভক্তবৃন্দসহ সর্বস্তরের জনতার ক্রন্দনে আকাশ-বাতস ভারী হয়ে উঠে মানিকপীর টিলা এলাকা। সেখানে ২ টা ১০ মিনিটে স্বাস্থ্যধিধি মোতাবেক বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net