1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কামাল উদ্দিন জাফরী অসুস্থ, হাসপাতালে ভর্তি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কামাল উদ্দিন জাফরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৪৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দেশের শীর্ষস্থানীয় আলেম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরীকে অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছেন। রক্তচাপ বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে শ্যামল বাংলাকে জানান আল্লামা জাফরীর মেয়ের জামাতা মো. মাসুদ। তার করোনা টেস্টের জন্য স্যাম্পল দেওয়ার পর পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে বলেও জানান তিনি।

আল্লামা কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরী সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া বেসরকারি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও তিনি। নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক। আন্তর্জাতিক ইসলামি সংস্থা রাবেতা আলমে ইসলামির অন্যতম সদস্য। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইসলামিক অনুষ্ঠান করছেন।

তার জামাতা মো. মাসুদ আল্লামা জাফরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আল্লামা জাফরীকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net