1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে করোনা রোগি ৭ শ ছাড়ালো, ভৈরব উপজেলাতেই ৩ শতাধিক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে করোনা রোগি ৭ শ ছাড়ালো, ভৈরব উপজেলাতেই ৩ শতাধিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৬৮ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
সোমবার (৮ জুন) রাতে পাওয়া রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলায় ৭০২ জন করোনা রোগি শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ২৪০ জন।

এর মধ্যে শুধু ভৈরব উপজেলাতেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে ৩০৫ জনের শরীরে। মারা গেছেন ৫জন। সর্বশেষ সোমবার (৮ জুন) রাতে পাওয়া রিপোর্টে এ উপজেলায় একদিনেই ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

ভৈরব উপজেলাকে ইতোমধ্যে সংক্রমণের ‘রেডজোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ভৈরবের পরিস্থিতি নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে প্রশাসনিকভাবে। উর্ধতন কতৃপক্ষকেও ক্ষণে ক্ষনে পরিস্থিতি জানানো হচ্ছে।

এ ছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলায় ৯০ জন, তাড়াইল উপজেলায় ৫৩ জন, করিমগঞ্জ উপজেলায় ৪৫ জন, বাজিতপুর উপজেলায় ৪১ জন, কুলিয়ারচর উপজেলায় ৩৭ জন, পাকুন্দিয়া উপজেলায় ৩০ জন, কটিয়াদী উপজেলায় ৩০ জন, মিঠামইন উপজেলায় ২৫ জন, ইটনা উপজেলায় ১৭ জন, হোসেনপুর উপজেলায় ১৪ জন, নিকলী উপজেলায় ১১ জন ও অষ্টগ্রাম উপজেলায় পাওয়া গেছে ৪ জন।

এর মধ্যে ভৈরব উপজেলায় মারা গেছেন ৫ জন, সদরে ৪ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, হোসেনপুর উপজেলায় ১ জন, কটিয়াদী উপজেলায় ১ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ১ জন ও মিঠামইন উপজেলায় ১ জন।

সিভিল সার্জন জানান, বর্তমানে জেলায় মোট ৪১১ জন কোভিড-১৯ রোগী এবং ১০ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে ভৈরবের রোগীই বেশি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net