1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় আপত্তিকর ছবি ফেইসবুকে দেয়ায় প্রেমিকার আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

কুমিল্লায় আপত্তিকর ছবি ফেইসবুকে দেয়ায় প্রেমিকার আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৩৭ বার

মো.সাইফুল ইসলাম,কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় প্রেমিক আপত্তিকর ছবি ফেইসবুকে ছড়ানোর কারনে প্রেমিকায় বিষপান করে আত্মহত্যা করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ঝলম ইউনিয়নের সিংগুর গ্রামের প্রবাসী ইলিয়াছ মিয়ার মেয়ে মারিয়া (১৯) পাশ্ববর্তী খলারপাড় গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মো. জাবেদ (২১) এর সাথে গত দুই বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিলো।

বিষয়টি মারিয়ার বাবা জানতে পারায় দুজনে সম্পর্কের অবনতি হয়। এতে জাবেদ ক্ষিপ্ত হয়ে মারিয়ার বাবাকে ফোন করে বলেন, আপনার মেয়ের সাথে আমার অনেক আপত্তিকর ছবি আছে। মেয়েকে তার সাথে বিয়ে না দিলে তাকে মোটা অংকের টাকা দিতে হবে, না হয় সে মারিয়ার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছেড়ে দিবে। মারিয়ার বাবা জাবেদের সাথে মেয়েকে বিয়ে বা তাকে টাকা দিতে অস্বীকার করে।তাতে জাবেদ ক্ষিপ্ত হয়ে মারিয়ার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছেড়ে দেয়।

মারিয়ার চাচাত ভাই তানভীর হোসেন জানান, মারিয়া লোকমুখে তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছাড়া হয়েছে শুনে সোমবার (৮ জুন) সকালে বিষপান করে।
তার মা তাকে ছটপট করতে দেখে কাছে গিয়ে কিটনাশকের বোতল দেখতে পায়। আহত অবস্থায় মারিয়াকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করে তাকে কুমিলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

রাত পৌনে ১২টায় সেখানে তার মৃত্যু হয়।
মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মারিয়ার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মেয়ের চাচা ইউনুছ মিয়া জানান, আমরা জাবেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি ছড়ানোর অপরাধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি”।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ পরিদর্শক আনিসুল ইসলাম বলেন, এ বিষয়ে বরুড়া থানায় অভিযোগ করার হয়েছে। আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net