ঢাকা   ০৬:০২:৩৫ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামে বিএনপি নেতা আবু সুফিয়ান সপরিবারে করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৯৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। একইসঙ্গে তার স্ত্রী, ছেলে ও গাড়ি চালকও আক্রান্ত হয়েছেন।
শনিবার রাতের নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাদের চারজনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আবু সুফিয়ান নিজেই।
তিনি বলেন, ঈদের দিন রাতে তার জ্বর এসেছিল। পরে তার স্ত্রী, ছেলে এবং গাড়ি চালকের জ্বর আসে। পরবর্তীতে গত ২ জুন তারা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার রাতে দেওয়া প্রতিবেদন পান তারা।

সুফিয়ান বলেন, “আমরা ভাল আছি, সকলেই বাসায় আইসোলেশনে আছি।”

আবু সুফিয়ান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ বোয়ালখালী সংসদীয় আসন হতে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতিক নিয়ে পর পর দুবার নির্বাচনে অংশ গ্রহন করছিলেন।

তিনি দ্রুত সুস্থতা কামনায় দলের নেতাকর্মি সহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি