1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে বিজিবি’র পৃথক অভিযান ॥ বিপুল পরিমান ভারতীয় চোরাই চা পাতা আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বৈধ শবে বরাতের বিশেষ আয়োজনে রাখুন পাকা পেঁপের হালুয়া আজ পবিত্র শবে বরাত ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে ডা. তাহের বাঁশখালীতে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের গণসংযোগ কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা  এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস নবীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শাকিবের ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ, কোন চরিত্রে জ্যোতির্ময়ী? নতুন ওয়াশিং মেশিন কেনার আগে যে ৫ বিষয় মাথায় রাখতে হবে

চুনারুঘাটে বিজিবি’র পৃথক অভিযান ॥ বিপুল পরিমান ভারতীয় চোরাই চা পাতা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩০৪ বার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে বিজিবি’র ৩টি পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় চোরাই চা পাতা আটক করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকীরপাড় গ্রামের ইউসুফ মিয়া, আবুল হোসেন ও আবুল কাশেমের বাড়ি থেকে প্রায় ১৫ লাখ টাকার চা পাতা আটক করা হয়।

এলাকাবাসি ও বিজিবি সুত্র জানান, রবিবার (২৮ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সামিউন নবী চৌধুরীর সামি’র নেতৃত্বে গানকীরপাড় গ্রামের ইউসুফ, আবুল ও কাশেমের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ অভিযানে ইউসুফের বাড়ি থেকে ৩০ বস্তা, আবুল মিয়ার বাড়ি থেকে ২৫ বস্তা ও কাশেমের বাড়ি থেকে ২০ বস্তা চা পাতা আটক করা হয়। আটক মালামালের জব্দ তালিকা চলছে। তবে এলাকাবাসিরা বলছেন, আটক চা পাতার মুল্য কমপক্ষে ১৫ থেকে ১৬ লাখ টাকা হবে।

এ দিকে চা পাতা ব্যবসায়ীরা বলেন, এটা দেশীয় চা পাতা। এ পাতাগুলো তারা নিলামে কিনেছেন। তাদের কাছে বৈধ কাগজ পত্র আছে। কাগজপত্রে বিষয়ে লেঃ কর্নেল সামি বলেছেন, কাগজপত্র যাছাই বাছাই করে যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে ব্যবসায়ীদের কোন অবস্থাতেই হয়রানী করা হবে না। তিনি আরো বলেন, ইউসুফ ভারতীয় চোরাই চা পাতা ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net