1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাট প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ইউনিয়ন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

চুনারুঘাট প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ইউনিয়ন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩১৬ বার

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ইউনিয়ন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা প্রাণীসম্পদ অফিসে এ প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়।

গৃহপালিত পশু গরু-ছাগলের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ এবং ভ্যাক্সিন প্রয়োগের নিয়ম আয়ত্ত করতে উপজেলার ১০টি ইউনিয়ন হইতে ১০‘জন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরকে এ প্রশিক্ষণ ট্রেনিং দেয়া হয়েছে।

প্রশিক্ষণ দিয়েছেন- জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ এ.জেড.এম ওয়াহিদুল আলম শাহিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, লাইভষ্টক এক্সটেনশন অফিসার ডাঃ জয়ন্ত বণিক সহ অন্যরা।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া টানা তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচী বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, পিপিআর ও ক্ষুরা রোগের ভ্যাক্সিন সীমিত খরচে খামারিদের গরু-ছাগলকে নিয়মানুযায়ী প্রয়োগ করার জন্য উপজেলার প্রত্যেক ইউনিয়নে একজন করে সর্বমোট ১০জন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net