1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় চাচা-ভাইপোসহ ৩ জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় চাচা-ভাইপোসহ ৩ জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৪৮ বার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে প্রতিপক্ষের হামলায় আপন চাচা-ভাতিজাসহ একই পক্ষের তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন চাচা মুক্তার মোল্যা (৬০), তার ভাতিজা আমিনুর রহমান হাবিব (৫৫) ও রফিকুল ইসলাম (৩০)। নিহতদের বাড়ি গন্ডব গ্রামে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের সাবেক মেম্বার মিরাজ মোল্যা এবং জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লব গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এরই ধারাবাহিকতায় দুই গ্রুপের লোকজন প্রায়ই দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ে।

বুধবার দুপুরে মিরাজ মোল্যা গ্রুপের খালিদ বাজারে যাওয়ার পথে গন্ডব গ্রামের বটতলায় তাকে হাতুড়িপেটাসহ মারধর করে প্রতিপক্ষ বিপ্লব গ্রুপের লোকজন। মিরাজ মোল্যা গ্রুপের লোকজন এ ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষ বিপ্লব গ্রুপের লোকজন মিরাজ মোল্যার লোকজনের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসহ হামলা চালায়।

এ হামলায় চাচা মুক্তার মোল্যা, ভাতিজা আমিনুর রহমান ও রফিকুল ইসলামসহ মিরাজ মোল্যা গ্রুপের অন্তত: ১৫ জন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মুক্তার মোল্যা ও আমিনুর রহমান হাবিবকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত রফিকুলকে যশোর নেয়ার পথে তিনি মারা যান। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net