1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূর্ব রাজাবাজারে যেমন গেলো লকডাউনের প্রথম দিন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

পূর্ব রাজাবাজারে যেমন গেলো লকডাউনের প্রথম দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৯৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা সংক্রমণের ঘনত্ব বিবেচনায় পরীক্ষামূলকভাবে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনের প্রথম দিন চলছে। বাসিন্দাদের প্রবেশ-বাহির কঠোর নিয়ন্ত্রণসহ ওই এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজাবাজারে পূর্বঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবার (১০ জুন) রাত ১২টা থেকে লকডাউন করে দেওয়া হয় বলে জানান ওই ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান খান।

স্থানীয় সূত্র জানায়, লকডাউন কার্যকরের আগে মঙ্গলবার বিকেলে অনেক কর্মজীবী বাসিন্দা ওই এলাকা ছেড়ে চলে যান। বুধবার সকালেও অনেকে এলাকা থেকে বের হয়ে কর্মস্থলে যেতে চান। পূর্ব রাজাবাজার এলাকায় একমাত্র প্রবেশ ও বাহিরের পথ গ্রিন রোড সংলগ্ন আইবিএ হোস্টেলের পাশের গেটে সকালে অনেকে ভিড় জমান। তবে, পুলিশ কাউকে বের হতে দেয়নি।

তেঁজগাও জোনের অতিরিক্ত উপ-কমিশনার রুবায়েত জামান জানান, লকডাউন শুরুর পর থেকে পূর্ব রাজাবাজার এলাকার বাসিন্দাদের বের হতে দেওয়া হয়নি। কাউকে ভেতরেও ঢুকতে দেওয়া হয়নি।

তবে এই এলাকায় বসবাসরত চিকিৎসক, নার্স ও সাংবাদিকদের পরিচয়পত্র দেখা সাপেক্ষে তাদের কর্মস্থলে যেতে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া, যেসব শিশুর টিকা দেওয়ার তারিখ ছিল এবং যাদের আগে থেকে চিকিৎসকের অ‌্যাপয়েনমেন্ট নেওয়া ছিল তাদের যেতে দেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন বাসা থেকে ময়লা সংগ্রহ করেছেন। সবজির একটি ভ‌্যান ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল।

২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমন খান বলেন, ‘প্রথমদিন হিসাবে লকডাউন কার্যকরে আমরা সফল বলতে পারি। তবে কয়েকদিন গেলে বুঝতে পারবো মানুষ এটা মানতে পারছে কি না। ’

তিনি বলেন, ‘সকালে অনেক চাকরিজীবী বের হতে চেয়েছিলেন। কিন্তু তারা এটা জানতেন না, যদি কোনো চাকরিজীবী লকডাউন এলাকার মধ‌্যে থাকেন তাহলে তার অফিস বন্ধ থাকে। এ বিষয়টি বোঝানোর পর সবাই বাসায় ফিরে গেছেন। এছাড়া অনেকে অনলাইনে কেনাকাটার বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন-আমরা তাদের পরামর্শ দিয়েছি। তবে সারা দিনে সাহায‌্য চেয়ে আমাদের কাছে কোনো ফোন আসেনি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net