1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে সামসুজ্জোহা মন্টু হৃদযন্ত্রের হার্ট অ্যাটাকে মারা গেছেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪

মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে সামসুজ্জোহা মন্টু হৃদযন্ত্রের হার্ট অ্যাটাকে মারা গেছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৭০ বার

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সম জসিম উদ্দিনের ছেলে এসএম সামসুজ্জোহা মন্টু (৩৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার বাড়ি মান্দা উপজেলার কুশুম্বা ইউনিয়নের বড় বেলালদহ গ্রামে।

শুক্রবার (৫ জুন) দুপুর ১২.৪০ মিনিটে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাক্তার আব্দুল্লাহ নওশের তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার আব্দুল্লাহ নওশের জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার প্রায় ৫ থেকে ৭ঘন্টা আগেই তিনি মারা গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তারপরেও আমরা তিনবার তার ইসিজি করেছি।

পরিবার এবং মান্দা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ মাস বয়সী এক পুত্র সন্তানের জনক এসএম সামসুজ্জোহা মন্টু তার নিজ শয়ন কক্ষে দুপুর ১২ টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় তার ঘরের দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net