1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে তিন ফসলী কৃষি জমি অধিগ্রহণ না করার দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

মীরসরাইয়ে তিন ফসলী কৃষি জমি অধিগ্রহণ না করার দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ২৯৬ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতাঃ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল (বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে) তিন ফসলি কৃষি জমি অধিগ্রহণ না করার দাবিতে মানববন্ধন কৃষক শ্রমিক সহ সর্বস্তরের জনগণ। উপজেলার ১১নং মঘাদিয়া, ১৩নং মায়ানী ও ১৬নং সাহেরখালী ইউনিয়নে প্রায় শতাধিক মানুষ মঙ্গলবার সকাল ১১টায় কাজিতালুক এলাকায় (সিপির দক্ষিণ পাশে) এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে জানানো হয় আগামীকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ভোক্তাভোগী কৃষক নুর হোসেন, রহিম উল্লাহ, আবু ছালেক মাষ্টার, হুদা মিয়া, মাইনুল আহসান রোকন, রবিউল হোসেন, আকলিমা আক্তার, মরিয়ম আক্তার সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত দক্ষিণ এশিয়ার বৃহৎ শিল্পাঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর স্থাপনের উপজেলার তিনটি ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া মৌজা এলাকার প্রায় ৩০ হাজার একর অকৃষি জমি এই অঞ্চলের মানুষ দিয়ে থাকে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন কোন প্রকার আবাদী জমি বা কৃষি জমি অধিগ্রহণ করা হবে না। কিন্তু গত কিছুদিন আগে দক্ষিণ মঘাদিয়া মৌজার ৭০০ একর তিন ফসলী জমি অধিগ্রহণের নোটিস জারি করা হয়।

বক্তারা আরো বলেন, কৃষিনির্ভর এলাকার এসব জমি কৃষকদের একমাত্র উপার্জনের উৎস। উপজেলার অন্যান্য এলাকার চেয়ে এই তিন ইউনিয়নের কৃষি জমিতে ধানসহ অন্যান্য ফসল বেশি উৎপাদন হয়ে থাকে। প্রতি বছর এই কৃষি জমিতে দুই থেকে তিন বার ফসল আবাদ করে এলাকার কৃষকরা জীবিকা নির্বাহ করে থাকে। এই জমি অধিগ্রহণ করা হলে কৃষকরা না খেয়ে মরবে। তাই কৃষকদের জমি অধিগ্রহণ না করার জোর দাবি জানান বক্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এ প্রসঙ্গে বলেন, জমির মালিকরা আমাদের কাছে লিখিত আবেদনের মাধ্যমে তাদের দাবিগুলো উপস্থাপন করলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সামাধানের চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net