1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোংলা বন্দরে জাহাজে প্রকৌশলীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরে জাহাজে প্রকৌশলীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৬৫ বার

নইন আবু নাঈম,বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোংলায় জাহাজে অসুস্থ হয়ে ফ্যান হংজি (৪৩) নামে এক চীনা নাগরিক মারা গেছেন। বুধবার দিনগত রাত দুইটা ২০ মিনিটে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার বাইরে সিংঙ্গাপুরের পতাকাবাহি ইপিক সেন্ট কিটস্ নামের একটি বানিজ্যিক জাহাজে তার মৃত্যু হয়। তিনি এই জাহাজের প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। বৃহষ্পতিবার সকালে চীনা নাগরিক ফ্যান হংজির মরদেহের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফ্যান হংজির মৃত্যু হয়েছে বলে বন্দরের মেডিকেল টিম প্রাথমিকভাবে ধারনা করছে। তবে ময়না তদন্তের পরই তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। ১৯৭৭ সালের ১২ এপ্রিল ফ্যান হংজি চীনের হুবেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি এই শহরের বাসিন্দা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন বলেন, বুধবার সকাল এগারোটা নাগাদ ভারত থেকে এলপিজি গ্যাস নিয়ে সিংঙ্গাপুরের পতাকাবাহি ইপিক সেন্ট কিটস্ নামের একটি বানিজ্যিক জাহাজ বন্দরের ফেয়ারওয়ে বয়ার বাইরে অবস্থান নেয়। সেখান থেকে সন্ধ্যায় জাহাজটির প্রধান প্রকৌশলী অসুস্থ হয়ে পড়ার সংবাদ বন্দরকে জানালে আমরা আমাদের একটি চিকিৎসক দল জাহাজে পাঠাই। চিকিৎসক দল সেখানে পৌছে নানা পরীক্ষা নিরীক্ষার পর রাত ২টা ২০ মিনিটে জাহাজের প্রধান প্রকৌশলী ফ্যান হংজিকে মৃত ঘোষণা করেন। চীনা নাগরিক ফ্যান হংজি’র হার্টএ্যাটাকে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারনা করছে। বৃহষ্পতিবার সকালে চীনা নাগরিক ফ্যান হংজির মরদেহের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হবে।
সিংঙ্গাপুরের পতাকাবাহি ইপিক সেন্ট কিটস্ এর স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গেøাবাল বিজনেস লিমিটেডের ব্যবস্থাপক (হিসাব) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভারত থেকে সিঙ্গাপুরের পতাকাবাহি এই বানিজ্যিক জাহাজটি এলপিজি গ্যাস নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। বুধবার সকাল এগারোটার দিকে জাহাজটি মোংলা বন্দরের বাইরে সাগরের হিরণ পয়েন্ট এলাকায় পৌছার পর জাহাজের প্রধান প্রকৌশলী ফ্যান হংজি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় জাহাজে থাকা চিকিৎসকরা তাকে চিকিৎসাসেবা দিতে শুরু করেন। এরমধ্যে জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছে পৌছে বন্দর কর্তৃপক্ষকে প্রধান প্রকৌশলীর অসুস্থ হওয়ার খবর দিলে বন্দর কর্তৃপক্ষ তাদের একটি চিকিৎসক দল জাহাজে পাঠায়। তারা এসে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। বুধবার রাত পৌনে একটার দিকে মোংলা বন্দরে জাহাজটি এ্যাংকর করে আমরা তার মৃত্যুর খরব পুলিশকে জানালে পুলিশ তার মরদেহটি নিয়ে ময়না তদন্ত করতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের পর ফ্যাজ হংজির দেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হচ্ছে। করোনা পরিস্থিতির কারনে আপাতত তার মরদেহটি দেশে পাঠানো সম্ভব হচ্ছেনা। আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হলে তার মরদেহ দেশে পাঠানো হবে। তিনি চীন দেশের নাগরিক। গত সাত মাস ধরে ফ্যান হংজি এই জাহাজের প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net