1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের এমপির নির্দেশে করোনায় মৃত্যুবরণকারী ও আক্রান্ত পরিবারকে খাদ্যসামগ্রী দিল কাজী ইকবাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

রাউজানের এমপির নির্দেশে করোনায় মৃত্যুবরণকারী ও আক্রান্ত পরিবারকে খাদ্যসামগ্রী দিল কাজী ইকবাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৭৩ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান গহিরা ৩নং ওয়ার্ডের শায়ের মোহাম্মদ চৌধুরী বাড়িতে করোনায় মৃত্যুবরণকারী এনজিও কর্মকর্তা জে, এম মহসিন চৌধুরীর পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।৩ জুন বুধবার সকালে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল।এছাড়াও কুন্ডেশ্বরী এলাকায় করোনা আক্রান্ত এক স্বাস্থ্য কর্মী মোহাম্মদ হোসেনের পরিবার লকডাউন থাকায় ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌর আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, উপজেলা যুবলীগ সহ- সম্পাদক সাইদুর রহমান, সমাজ সেবক মনজুর মিয়া, যুবলীগ নেতা শিপুল চৌধুরী, মোহাম্মদ বকতিয়ার, ফরহাদ উদ্দিন, মোহাম্মদ রিদওয়ান, সুভাষ দাশ,মোঃ ওয়াসিম প্রমুখ।উল্লেখ্য,আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গহিরা এলাকার এনজিও কর্মকর্তা জে.এম মহসিন চৌধুরী ১জুন সোমবার রাতে মৃত্যু বরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net