1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমাই উপজেলার মহিউদ্দিন ফারুকী পুলিশের এআইজি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

লালমাই উপজেলার মহিউদ্দিন ফারুকী পুলিশের এআইজি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৬৩ বার

জিয়াউর রহমান, লালমাই:
বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন কুমিল্লার লালমাই উপজেলার কৃতি সন্তান মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী কাজল বিপিএম (বার), পিপিএম। তিনি লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ এর পুত্র। বর্তমানে তিনি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) –৭ এর কোম্পানী কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তিনিসহ পুলিশ সুপার পদমর্যাদার ২১৫ কর্মকর্তার বদলি/পদায়ন করা হয়েছে।

মহি উদ্দীন ফারুকী কাজল হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও কুমিল্লা ইস্পাহানি পাবলিক কলেজ এইচএসসি সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে বিকম (অনার্স) ও এমকম এবং ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রী অর্জন করেন। ২০০৩ সালে ২২তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে তিনি বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। দীর্ঘ সময়ে তিনি পুলিশের বিভিন্ন পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net