1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শফী আমৃত্যু হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

শফী আমৃত্যু হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৬৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী মাদ্রাসার আমৃত্যু মহাপরিচালক থাকবেন। তবে তার নতুন সহকারী পরিচালক নিযুক্ত হয়েছেন মাওলানা শেখ আহাম্মদ। একই সাথে সহকারী পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আল্লামা জুনায়েদ বাবু নগরীকে।

বুধবার মাদ্রাসার মজলিশে শূরার বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে এই বৈঠক শেষ হয় বিকেল সাড়ে ৩টায়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, মাদ্রাসার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে যেটুকু তথ্য পাওয়া গেছে তাতে আল্লামা শাহ আহমদ শফীকে আমৃত্যু মাদ্রাসার মহাপরিচালক রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে মজলিশে শূরা। এতদিন আল্লামা শফীর সহকারী পরিচালক ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী। এই পদ থেকে বাবু নগরীকে অব্যাহতি দিয়ে মাওলানা শেখ আহাম্মদকে বাবু নগরীর স্থলাভিষিক্ত করা হয়েছে।এখন থেকে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা শেখ আহাম্মদ। ১০৩ বছর বয়সী আল্লামা শফী বর্তমানে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net