1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় সরকারী কর্মকর্তার করোনা পজেটিভ, মোট আক্রান্ত ১৬ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

শরণখোলায় সরকারী কর্মকর্তার করোনা পজেটিভ, মোট আক্রান্ত ১৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৮৫ বার

নইন আবু নাঈম:
বাগেরহাটের শরণখোলায় অতিশ সরকার নামে এক সরকারি কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। বৃহস্পতিবার সকালে তার নমুনা পরীক্ষার রিপোর্ট শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, গত ১৩জুন শনিবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা জ্বর ও চোখের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় তাকে চিকিৎসার ব্যবস্থাপত্র দিয়ে করোনা ভাইরাস সনাক্তের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে বৃহস্পতিবার ১৮জুন সকালে করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি এখন খুলনাস্থ নিজ গৃহে আইসোলেশনে আছেন।
এছাড়া ওই রিপোর্টের সাথে মোতাসিম বিল্লাহ (৫০) নামে আরো এক ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে। তার বাড়ি পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামে হলেও যোগাযোগ ব্যবস্থা ভাল থাকার কারনে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরীক্সার জন্য নমুনা দেন।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬ জন। এদের মধ্যে থেকে সাতজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net