1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটের রাজনীতি সারাদেশের চেয়ে ভিন্ন : ড. আসিফ নজরুল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটের রাজনীতি সারাদেশের চেয়ে ভিন্ন : ড. আসিফ নজরুল

মেয়র কামরানকে নিয়ে আসিফ নজরুলের আবেগঘন স্ট্যাটাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩২৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান মারা গেছেন।

রোববার দিনগত রাত ৩ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

প্রয়াত এই রাজনীতিবিদকে নিয়ে সোমবার দুপুরে সামাজিকমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

ঢাবি অধ্যাপকের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হলো-

‘সিলেটে একবার গেলাম বর্তমান মেয়র আরিফ সাহেবের দাওয়াতে। অনুষ্ঠানটি ছিল সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমানকে নিয়ে। বিএনপির সাবেক মন্ত্রীকে স্মরণের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক মেয়র জনাব বদরউদ্দিন আহমদ কামরান এলেন।

আমার পাশে বসে পরম আন্তরিকতা নিয়ে কথা বললেন। পরে দেখলাম সিলেটের বহু মানুষ ভালোবাসেন তাকে।

সিলেট একটা অদ্ভূত অঞ্চল। কিছু বিএনপির লোকজন আমাকে বলল, আওয়ামী লীগের নেতারা এখানে তাদের ওপর অত্যাচার করে জাস্ট সরকারকে দেখানোর জন্য। মনে হলো বিষাক্ত রাজনীতি তাদের ওপর থেকে চাপিয়ে দেয়া না হলে সিলেট রাজনৈতিক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হতে পারতো।

চোখের সামনে আরিফ আর কামরানের যে সম্পর্ক দেখলাম তা বাংলাদেশের রাজনীতিতে বিরল এখন। কামরান ভাই ভালো থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন ভালো থাকেন।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net