1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে জ্বর-সর্দি নিয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

সীতাকুণ্ডে জ্বর-সর্দি নিয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৯০ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে চার দিন জ্বরে ও সর্দিতে ভুগে মারা গেছেন মডেল থানার এসআই একরামুল ইসলাম (৪৫)। তিন পৌরসদরস্থ উত্তর বাজারের ভাড়া বাসায় শনিবার সকালে মারা যান।নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কাঠালিয়া এলাকায়।

শনিবার সকালে করোনা পরীক্ষার জন্য লাশের নমুনা সংগ্রহ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, এস আই একরাম পৌরসদর উত্তর বাজারের নুর ইসলাম ভূইঁয়া টাওয়ার নামের একটি ভবনের চতুর্থ তলায় ব্যাচেলর বাসায় থাকতেন ।

গত ২ জুন থেকে সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে ওষুধও খাচ্ছিলেন।

আজ শনিবার ৬ জুন সকাল ১০টার দিকে একই ফ্ল্যাটের অন্য দু’জন তাঁকে ঘুম থেকে ডাকতে গেলে অচেতন অবস্থায় মুখে ফেনা দেখতে পান।

থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, চার দিনেও জ্বর না কমাতে আজ করোনা পরীক্ষার নমুনা দেওয়ার কথা ছিল এসআই একরামের।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, নিহতের মুখে ফেনা ছিল। এ কারণে প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি যেহেতু জ্বর ও সর্দিতে ভুগছিলেন তাই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

০৬/০৬/২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net