1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে যাত্রী কল্যাণ সমিতি আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

সীতাকুণ্ডে যাত্রী কল্যাণ সমিতি আহ্বায়ক কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৭০ বার

অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত। বুধবার ১০ জুন সকাল ১১টায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড উপজেলা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহিদীর সভাপতিত্বে সীতাকুণ্ড কলেজ রোডস্থ ওয়াহিদী কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরীর যুগ্ম আহ্বায়ক সুলাইমান মেহেদী হাসান। সভায় সীতাকুণ্ডে বিভিন্ন রুটে যাত্রী যাতায়াতের নানান সমস্যা, যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্যের চিত্র তুলে ধরা হয়।
সভা শেষে সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহিদীকে আহ্বায়ক ও স্থপতি ডিজাইন এন্ড কন্সালট্যান্টের চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজাকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন লায়ন মোঃ গিয়াস উদ্দিন, মছিউদৌলা, সাংবাদিক লিটন কুমার চৌধুরী, মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, অধ্যাপক রনজিত সাহা, নাছির উদ্দিন ভূঁইয়া, মোঃ বেলাল হোসেন, মোঃ খুরশেদ আলম, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সুমন দাশ, মামুনুর রশীদ মামুন, বাসু দেব নাথ, জিল্লুর রহমান শিবলী, এম.কে মনির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net