1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ শিকার ৬ জেলেকে আটক করেছে বনবিভাগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ শিকার ৬ জেলেকে আটক করেছে বনবিভাগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৫৪ বার

নইন আবু নাঈমঃ
পূর্ব সুন্দরবনের শরণখােলা রেঞ্জের ছাপড়াখালী এলাকায় অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরার সময় বিষের বােতল, ট্রলার ও নৌকা সহ ৬ অসাধু জেলেকে আটক করেছে বনবিভাগ। আটক জেলেদের রবিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মােঃ বেলায়েত হােসেন জানান, শনিবার সন্ধ্যায় কটকা ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের ছাপড়াখালী এলাকায় খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ৬ জেলেকে আটক করে। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার ও একটি নৌকা জব্দ করা হয়। পরে বন রক্ষীরা ট্রলার ও নৌকায় তল্লাশী চালিয়ে ৯৮কেজি চিংড়ি, ১৩০কেজি সাদা মাছ ও ২বােতল কীটনাশক উদ্ধার করেন। আটকৃত জেলেরা হলেন, মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের আসগর আলী (৪৫), জাকির (৪৮), শাকিব শেখ (২৮), এমাদুল (২৯) এবং শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সেলিম (৪০) ও কবির (৪৫)।
এ ব্যাপারে শরণখােলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মােঃ জয়নাল আবেদীন জানান আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত বিষ মিশ্রিত মাছ মাটি চাপা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net