1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে শিক্ষককে পিটিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ দায়ের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

সোনারগাঁয়ে শিক্ষককে পিটিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৬০ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোনারগাঁ উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে হত্যার চেস্টার উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত শিক্ষকের ছোট ভাই আমিনুল বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে গোলজার হোসেন গুলুর সাথে মৃত মোজ্জাফ্ফর আলী মুছারচর বালক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর হক (৪০) সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সে দ্বদ্ধের জেরে আজ বৃহস্পতিবার সকালে নোয়াকান্দি নতুন বাজার থেকে বাড়িতে ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ গোলজার হোসেন গুল,আলমগীর হোসেন, ইকবাল হোসেন, মোঃ জয়নাল আবেদীন ও মোসাঃ রহিমা বেগম দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুর হকের উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত শিক্ষকের ছোট ভাই আমিনুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, শিক্ষকের উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net