1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় সাংবাদিক, পুলিশ ও স্বাস্থ্য সহকারীসহ ৮জন করোনা আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

হাতিয়ায় সাংবাদিক, পুলিশ ও স্বাস্থ্য সহকারীসহ ৮জন করোনা আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪৩৯ বার

জিল্লুর ররহমান (রাসেল)হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় সাংবাদিক, পুলিশ ও এক স্বাস্থ্যকর্মীসহ নতুন ৮জন করোনা আক্রান্ত হয়েছে । এ পর্যন্ত মোট আক্রান্ত ২৫ জন।

মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান। আক্রান্ত সবাইকে নিজ বাড়ীতে আইসোলেশনে রাখা হয়েছে।

জানাযায়, গত ২৭ জুন হাতিয়া থেকে ৩০জনের নমুনা পাঠানো হয়। মঙ্গলবার দুপরে এদের সবার নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ৮জনের দেহে করোনার উপস্থিতি পাওয়ায়।

নতুন আক্রান্তদের মধ্যে একজন নৌ-পুলিশের এ এস আই, পৌরসভার ৫নং ওয়ার্ডের একজন স্বাস্থ্য সহকারী , বিডি নিউজ২৪ এ কর্মরত একজন সংবাদ কর্মী তার বাড়ী উপজেলার বুড়িরচর ইউনিয়নে, উপজেলা পরিষদের দুইজন কর্মচারী তাদের বাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডে । এছাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের দুইজন ও আশা সংস্থার একজন কর্মকর্তা সহ মোট ৮জন।

এদিকে মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষথেকে ডাক্তার নিজাম উদ্দিন মিজানের নেতৃত্বে একটি টিম আক্রান্ত সকলের বাড়ী লকডাউন করে দেয় ।

হাতিয়াতে প্রথম থেকে এ পর্যন্ত ৩৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয় । এর মধ্যে ৩৮৭জনের নমুনার ফলাফল পাওয়া যায়। যার মধ্যে ২৫জনের দেহে করোনার উপস্থিতি? পাওয়ায় যায়। আবার এর মধ্যে ১১জনকে করোনা মুক্ত ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net