1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৮৫০ মসজিদে ১ কোটি ৭০ লাখ টাকা দিলেন স্পিকার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

৮৫০ মসজিদে ১ কোটি ৭০ লাখ টাকা দিলেন স্পিকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩০৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
৮৫০ মসজিদে ১ কোটি ৭০ লাখ টাকা দিলেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনাভাইরাস সংক্রমণজনিত এ সংকটকালীন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সার্বিক সুরক্ষা ও জীবন-জীবিকা নির্বাহের জন্য উন্নয়ন কার্যক্রম ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এসব পদক্ষেপে প্রায় স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা চলমান রাখতে অবদান রাখছে।

রোববার (২১ জুন) পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে স্পিকার এসব কথা বলেন।

অনুষ্ঠানে ৮৫০টি মসজিদের অনুকূলে বিশ হাজার টাকা করে মোট এক কোটি ৭০ লাখ টাকা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৫জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ হাজার করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকা এবং ঢাকা-রংপুর ছয় লেন রাস্তার জন্য পীরগঞ্জ অংশের জমি অধিগ্রহণের ৮৭টি চেক বাবদ ৯ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৯২৫ টাকার চেক বিতরণ করা হয়।

সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের অনুকূলে সরকারি অনুদান বরাদ্দ সম্ভব হওয়ায় স্পিকার তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবন-জীবিকা সুরক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ, সংকটকালীন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অস্বচ্ছলতা দূর করতে নগদ অর্থ সহায়তা ঘোষণা ও সরকারি অনুদান, বিভিন্ন প্রণোদনা, স্বাস্থ্য বীমার ব্যবস্থাসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন- কৃষি শ্রমিক, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, বিধবা এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখাসহ ত্রাণ সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন তিনি। ইতোমধ্যে পীরগঞ্জ উপজেলায় ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফলের কারণে আজ করোনাকালীন সংকটের মধ্যেও সাধারণ মানুষের জীবন-জীবকার সুবিধার্থে চেক বিতরণের কাজটি ভার্চুয়ালি করা সম্ভব হচ্ছে। বিভিন্ন স্থানে অবস্থান করে আমরা এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারছি।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামিম, রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলাম পিন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা রাকিবুল ইসলাম নয়ন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net