1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে ভাঙ্গন এলাকা পরিদর্শনে সাইমুম সরওয়ার কমল এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

ঈদগাঁহতে ভাঙ্গন এলাকা পরিদর্শনে সাইমুম সরওয়ার কমল এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩২৪ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ঈদগাঁহ থানায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

কক্সবাজার সদরে তিনি ঈদগাঁহ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দরগাহ পাড়া কাঠের ব্রিজ, মেহেরঘোনা, কালিরছড়া, খোদাইবাড়ি, জালালাবাদ ইউনিয়নের ফরাজি পাড়া, বাঁশঘাটা, ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী সহ বিভিন্ন প্লাবিত এলাকা দেখতে যান সাইমুম সরওয়ার কমল এমপি।
এসময় সাংসদ কমল ক্ষতিগ্রস্ত বন্যার্ত মানুষের খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে সাংসদ কমল ক্ষতিগ্রস্তদের সচেতনতামূলক বার্তা প্রদান করেন। এসময় তিনি বন্যার্তদের তাৎক্ষণিক খাবারের ব্যবস্থা করেন।

বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে সাংসদ কমল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বানভাসী মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণ সহ সব ধরণের আর্থিক সুবিধা প্রদান করা হবে।

স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের নির্দেশ দিয়েছি ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরী করতে। জনগণকে ধৈর্য্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মহামারী করোনা ভাইরাসে জনজীবন বিপন্নপ্রায়। তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ মরার উপর খাড়ার গাঁ।

পরিদর্শনকালে ঈদগাঁহ চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান আজাদ, যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু, ঈদগাঁহ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, ঈদগাঁহ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকী, যুবলীগ নেতা মিজানুল হক, কাইয়ুম উদ্দিন ডিসেন্ট, জামিল উদ্দিন শাম, ফরিদুল আলম, ছাত্রলীগের ইরফানুল করিম, সাজ্জাদ হিরু, পিএস আবু বক্কর, পিএস ইয়াছিন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net