ঢাকা   ০২:১১:২৪ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

এতিম বাচ্চাদের নগদ অর্থ বিতরণ করলেন ব্যবসায়ী মোস্তাক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৯৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাফরুল আলম : চলমান করোনাভাইরাস সংকটে অর্ধশতাধিক এতিম বাচ্চাদের নগদ টাকা, চিপস, নানারকম চকলেটসহ শিশুখাদ্য বিতরণ করলেন হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার মুরগী টোলায় অবস্থিত হাবিবিয়া জামে মসজিদে আমিমুল উলুম ফয়েজিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম বাচ্চাদের নগদ টাকা ও শিশুখাদ্য বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সমাজসেবক মোস্তাক ছাড়াও অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মসজিদ ও মাদ্রাসার কর্মকর্তা আনোয়ার হোসেন, শওকত মোল্লা, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম প্রমুখ।

ব্যবসায়ী মোস্তাক জানান, করোনাকালে সাধ্যমত অসহায়, এতিমদের জন্য যতোটুকু পেরেছি করে যাচ্ছি। সার্মথ্যবানরা সবাই এগিয়ে অাসলে অসহায়দের ক্ষুধা কিছুটা হলেও লাঘব হবে।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক করোনাকালে বিভিন্ন সময়ে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। শুধু মহামারিতেই নয়। বিভিন্ন ধর্মীর, সাংস্কৃতিক ও সেবামূলক কাজেও নিজেকে সম্পৃক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি