1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনামুক্ত হলো মহিউদ্দিন চৌধুরী পরিবার, আনন্দের বন্যা ঘরে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত 

করোনামুক্ত হলো মহিউদ্দিন চৌধুরী পরিবার, আনন্দের বন্যা ঘরে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৭৫ বার

শামীমুর রহমান, চট্টগ্রাম :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীর হাসিনা মহিউদ্দিনের করোনা মুক্তির মাধ্যমে পুরো পরিবারই এখন করোনাভাইরাস থেকে মুক্ত হল। এর আগে ২৩ মে মহিউদ্দিনপু ত্র বোরহানুল হাসান চৌধুরী সলেহীনসহ গৃহকর্মীদের সবার সর্বশেষ ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছিল।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে হাসিনা মহিউদ্দিনের নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। হাসিনা মহিউদ্দিনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল ১২ মে। তার আগে ১০ মে সালেহীনের করোনা শনাক্ত হওয়ায় ১১ মে চৌধুরী পরিবারের চট্টগ্রামের বাসা থেকে ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে হাসিনা মহিউদ্দিনসহ তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। সালেহীনের সংস্পর্শে আসায় ১১ মে ঢাকার করোনা পরীক্ষার ল্যাব আইইডিসিআরে নমুনা পরীক্ষা করান মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার স্ত্রী, সন্তান, গাড়িচালক ও গানম্যান। সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। পাশাপাশি বোরহানুল হাসান চৌধুরী সলেহীনের স্ত্রী, নবজাতক সন্তান, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের ১২ সদস্যেরও নেগেটিভ এসেছে নমুনা পরীক্ষায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net