1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় বিওজেএ’র সহ-সভাপতি মেজর (অবঃ) হামিমের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

করোনায় বিওজেএ’র সহ-সভাপতি মেজর (অবঃ) হামিমের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৫০ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু স্টাফ রিপোর্টার: দেশের বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে কমছেনা মৃত্যুর সংখ্যাও। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সকলকে কাঁদিয়ে, না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- বিওজেএ’র সহ-সভাপতি মেজর (অবঃ) হামিম চৌধুরী ।

যিনি সোশ্যাল মিডিয়া এবং ফটোগ্রাফি জগতে ‘হানদালা হামিম’ নামেই সমধিক পরিচিত ছিলেন।
সম্মিলিত সামরিক হাসপাতালে ১৭ জুন বুধবার বেলা ৩টা ০৩ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অগণিত মানুষের প্রিয় মানুষ হানদালা হামিম’র মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ’র কেন্দ্রীয়-সহ দেশব্যাপী বিওজেএ’র সকল শাখা অঙ্গনে । মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে-সাথে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিওজেএ’র দফতর সম্পাদক ফকির আব্দুল্লাহ আল ইসলাম স্বাক্ষরিত এক শোক বার্তায় বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ’র সভাপতি জাহিদ ইকবাল বলেন, বিওজেএ’র সহ-সভাপতি হামিম ভাইয়ের মৃত্যুতে আমরা শোকাহত, আমরা অশ্রুসিক্ত, আমরা বেদনায় ভাষাহীন, বাকরুদ্ধ! আমরা আমাদের পরম সহযোদ্ধাকে হারালাম, হারালাম একজন নির্ভীক সাহসী খাঁটি দেশপ্রেমিক মানুষকে ।

বিওজেএ’র সভাপতি জাহিদ ইকবাল শোকাহত চিত্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, মহামারী করোনায় হামিম ভাইসহ অনেক গুরুত্বপূর্ণ গণমাধ্যম কর্মীদের এভাবেই আমরা প্রতিনিয়ত হারাচ্ছি। কিন্ত স্বাধীন দেশে আজও আমাদের স্বাস্থ্য খাতের দৃশ্যমান কোনো উন্নতি হলো না। জানি না সামনে আমরা কে কখন হঠাৎ করে চলে যাই। দেশে দেশে করোনা মোকাবেলায় কার্যকরী যেসব পদক্ষেপ নেয়া হয়েছে সে তুলনায় আমাদের দেশের স্বাস্থ্যখাতের ব্যবস্থাপনা বিপুলাংশে প্রশ্নবিদ্ধ। দেশ যেন সত্যিকারের এক মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে।

জাহিদ ইকবাল আরো বলেন, সৃষ্টিকর্তা মহান আল্লাহই পারে চলমান এই মহামারীর কবল থেকে আমাদের রক্ষা করতে।

মেজর (অবঃ) হামিম চৌধুরীর মাগফেরাত কামনায় জাহিদ ইকবাল সকলের নিকট দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net