1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে করোনায় তাবলীগ জামাত শূরা সদস্যের মৃত্যু, জেলায় মোট মৃত্যু ১৬ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে করোনায় তাবলীগ জামাত শূরা সদস্যের মৃত্যু, জেলায় মোট মৃত্যু ১৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৫৮ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে জেলা তাবলীগ জামাতের শূরা সদস্য শহরের বড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলী আকবর মলাই (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৮ জুন) ভোর ৪টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গত শুক্রবার (৫ জানুয়ারি) প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি সেখানে ভর্তি হলে ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার (৭ জুন) রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় এবং রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ আসে।

এরপর সোমবার (৮ জুন) ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি শহরের বয়লা এলাকার বাসিন্দা ছিলেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে রেফার্ড করা হয়েছিল। কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণে তাকে অন্যত্র নিয়ে যেতে পারেননি পরিবারের সদস্যরা।

এদিকে হাজী আলী আকবর মলাই এর মৃত্যুর পর সকাল ৮টার দিকে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ রহ. ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে পরিবারের কাছ থেকে লাশ গ্রহণ করে প্রটোকল অনুযায়ী গোসল-কাফন সম্পন্ন করেন। পরে বয়লা ইমামবাড়ি মসজিদে নামাজে জানাযা শেষে বয়লা কবরস্থানে লাশ দাফন করা হয়।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলায় এ নিয়ে করোনায় মোট ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৪ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, কটিয়াদী উপজেলার ১ জন, কুলিয়ারচর উপজেলার ১ জন, ভৈরব উপজেলার ৫ জন, বাজিতপুর উপজেলার ১ জন ও মিঠামইন উপজেলার ১ জন রয়েছেন।

ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, কিশোরগঞ্জ জেলা রোববার (৭ জুন) রাতে পাওয়া রিপোর্টে নতুন করে আরো ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ১ জন, তাড়াইল উপজেলার ৩ জন, পাকুন্দিয়া উপজেলার ১ জন, কটিয়াদী উপজেলার ৩ জন, কুলিয়ারচর উপজেলার ১৫ জন, নিকলী উপজেলার ১ জন, বাজিতপুর উপজেলার ৪ জন এবং ভৈরব উপজেলার ২৫ জন রয়েছেন।

ফলে রোববার (৭ জুন) রাত পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ৬৬৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে ২৪০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net