1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন ১৫ জন করোনা রোগীসহ দিনাজপুরে ৩৩৮ জন করোনা শনাক্ত ৩৩৮ জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

নতুন ১৫ জন করোনা রোগীসহ দিনাজপুরে ৩৩৮ জন করোনা শনাক্ত ৩৩৮ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৪১৫ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলায় নতুন আরও ১৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েেেছে। এনিয়ে জেলায় ৫ জন মৃতসহ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩৩৮ জন সুস্থ্যা হয়েছে ১০১ জন।

দিনাজপুর জেলায় (কোভিড-১৯) পজিটিভ সংখ্যা সর্বমোট পূর্বে ৩২৩+১৫ (বর্তমানে) = ৩৩৮ জন এর মধ্যে ২৪১ জন পুরুষ ও ৮২ জন মহিলা এবং ১৫ জন শিশু।

বুধবার রাত ৮ টায় সিভিল সাজর্ন মোঃ আব্দুল কুদ্দুছ জানান, জেলায় নতুন আরো ১৫ জনের করোনা শনাক্ত। এর মধ্যে দিনাজপুর সদরে ৩ জন পৌর এলাকা ৫নং নিউটাউন ১ জন মহিলা (১৭) ও ১জন শিশু মেয়ে (২), আর সদরের গোয়লহাটি এলাকায় ১ জন পুরুষ (২৪), পার্বতীপুর উপজেলায় ৩ জন , চিরিরবন্দর উপজেলায় ৭ জন, খানসামা উপজেলায় ১ জন মহিলা (৪৫) এবং ফুলবাড়ী উপজেলায় ১ জন মহিলা (৩৫) করোনা আক্রান্ত।

বর্তমানে ১৯৯ জন হোম আইসোলেশনে এবং ২৭ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও হাসপাতালে ভর্তি ৬ জন রয়েছে। মৃত্যু বরন করেছেন ৫ জন।

বর্তমানে মোট ১০১ জন সুস্থ হয়েছেন তার মধ্যে সদরে-২৪ জন, খানসামা-২ জন, ফুলবাড়ী-১ জন, নবাবগঞ্জ-১১ জন, পার্বতীপুর-১১ জন, কাহারোল-৭ জন, হাকিমপুর-২ জন, বোঁচাগঞ্জে-৫ জন, ঘোড়াঘাট-৪ জন, বিরামপুর-৩ জন, বিরল-২০ জন, চিরিরবন্দর-১ জন এবং বীরগঞ্জ-১০ জন। গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা ১৭৯টি পাঠানো হয়েছে।

গতকাল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১২০ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ১৫ জনের করোনা (কোভিড-১৯) পজিটিভ, এবং বাকী ১০৫ টির ফলাফল নেগেটিভ। অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৪৬০৬ টি আর অদ্যবধি ফলাফল এসেছে ৪২৪৭ টি নমুনার।

সর্ব মোট ৩৩৮ জন ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে (দিনাজপুর সদর-১০৪ জন, কাহারোল-১৩ জন, বোঁচাগঞ্জ-১০ জন, ফুলবাড়ী-১১ জন, পার্বতীপুর-২৮ জন, নবাবগঞ্জ-২১ জন, ঘোড়াঘাট-২৬ জন, হাকিমপুর-৪ জন, চিরিরবন্দর-২৮ জন, বিরল-৩৩ জন, বিরামপুর-৩১ জন, বীরগঞ্জ-১৭ জন ও খানাসামা-১২ জন) মোট ১৩টি উপজেলায়।

গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ১০৪ জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের এ আছেন ২৫২১ জন।

উল্লেখ্য গতকাল দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে চার জেলার সর্বমোট ১৮৮টি নমুনার ফলাফল হয়েছে তার মধ্যে ৩৪ টি পজিটিভ, এবং ২টি ইনভেলিড বাকী ১৫২টি ফলাফল নেগেটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net