1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পোরশায় অস্ত্রসহ একাধিক মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

পোরশায় অস্ত্রসহ একাধিক মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৫৮ বার

নিজস্ব প্রতিনিধি,নওগাঁ:
নওগাঁর পোরশায় ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলার আসামি দেলোয়ার হোসেন দুখু (৪৫) নিহত হয়েছে।

মঙ্গলবার(০৯ জুন) ভোরবেলা উপজেলার বালিয়া চান্দা ফকিরের মোড় যমুনা বাগান
নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।

দেলোয়ার হোসেন দুখু পোরশা উপজেলার অনাথপুর গ্রামের
গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পোরশা থানার ওসি সাহিনুর রহমান জানান, নিহত দুখু অস্ত্রসহ একাধিক ডাকাতি ও ৬টি মাদকের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। দেলোয়ার হোসেনকে আটকের পর তার তথ্য দেওয়া মতে মঙ্গলবার (৯জুন) ভোরে রাতে অস্ত্র ও মাদক উদ্ধার করতে ফকিরের মোড়ে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশের উপর আক্রমণ চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন দেলোয়ার ।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনা স্থল হতে একটি কাটা পিস্তল,পাঁচ রাউন্ড গুলি একটি হাসুয়া, একটি চাপাতিও ১০০ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net