1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পৌর মেয়রসহ চৌদ্দগ্রামে ১৩ জনের করোনা শনাক্ত সর্বমোট আক্রান্ত ৪৭, সুস্থ ৩ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পৌর মেয়রসহ চৌদ্দগ্রামে ১৩ জনের করোনা শনাক্ত সর্বমোট আক্রান্ত ৪৭, সুস্থ ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ২৫৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন করে পৌর মেয়র মিজান সহ ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে চৌদ্দগ্রামে সর্বমোট ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। তারমধ্যে ৩ জন সুস্থ হয়েছেন।

নতুন আক্রান্তরা হচ্ছেন: চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান (৪৮), রামরায় গ্রামের আমির হোসেন (৭০), একই গ্রামের মফিজুর রহমান (৫৫), চাঁন্দিশকরা গ্রামের নাজমুল (৩২), মুন্সীরহাট ইউনিয়নের মিজানুর রহমান সবুজ (৪৩), চিওড়া ইউনিয়নের ধোড়করার শরিফুল ইসলাম (২৯), কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের ইমাম উদ্দিন (৪৭), বুদ্দিনের ইমন (২৬), উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারের চান্দুল গ্রামের মাহবুব (৪৯), ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুরের রিয়াদ (২৫), কাশিনগর ইউনিয়নের অলিপুরের বশির (২৫), আলকরা ইউনিয়নের আলকরা গ্রামের আবু সাঈদ (৩১) ও কুলাসারের মুসা (৫২)।

গত ৩০ মে (শনিবার) তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। পরীক্ষা শেষে ১ জুন (সোমবার) রিপোর্ট পজেটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান জানান।

ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করে আরো বলেন, “আপনার সুস্থতা আপনার হাতে, সকলকে আরো সচেতনভাবে চলাচল করতে হবে। এসময় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানান তিনি।

উল্লেখ্য, আজ কুমিল্লায় ১৮৭ টি নমুনা পরীক্ষার ফলাফলের মাঝে ৫১টি করোনা পজেটিভ আসে। তারমধ্যে চৌদ্দগ্রামে ১৩ টি পজেটিভ রিপোর্ট আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net