ঢাকা   ০২:১১:১৫ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

বেতন না দেয়ায় আগামী নিউজের অফিসে অবস্থান নিয়েছেন সাংবাদিকরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৪৬৬ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক : টাকা নিয়ে পণ্য সরবরাহ না করা, চুক্তি ভঙ্গ করে অন্যত্র পণ্য সরবরাহ করা, পণ্য সরবরাহের জন্য টাকা নিয়ে ফেরৎ না দেয়া, প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দেয়া, অনলঅইন নিউজ পোর্টাল খুলে কর্মরত সাংবাদিকদের বেতন-ভাতা না দিয়ে চাকরিচ্যুত করা, মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়া, ট্রেডমার্ক জালিয়াতিসহ নানা প্রতারণার অভিযোগ উঠেছে নিম অর্গানিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম মন্ডল ওরাফে নিম হাকিমের বিরুদ্ধে।

সাংবাদিকেদের বেতন না দিয়ে হুমকি ও চাকরিচ্যুতির বিষয়ে গত ২৭ মে সকালে মহাখালির ডিওএইচএস এর হাউজিং সোসাইটির বিচারে আগামী ১৫ জুনের মধ্যে সকল সাংবাদিকদের বেতন পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। আর বেতন পরিশোধ না করা পর্যন্ত বিক্ষুব্ধ সাংবাদিকরা আব্দুল হাকিম মন্ডলের অনলাইন পোর্টালের অফিসেই অবস্থান নিয়েছেন।

জানা যায়, গত বছরের ৭ ডিসেম্বর ‘ড. নিম’ নামে একটি ট্রেডমার্ক জালিয়াতির অভিযোগে ডিএমপির কাফরুল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪ ধারায় মামলা দায়ের করেন এ্যালাইঞ্জ এফএমসিজি ট্রেডিং এফজেডই’র কান্ট্রি ম্যানজার আলমগীর হোসেন (মামলা নং- ১২, তারিখ : ০৭/১২/২০১৯ইং)। মামলাটির তদন্ত চলছে।

এছাড়া অগ্রণী হোল্ডিং গ্রুপের কাছ থেকে ৩৭ লাখ টাকা নিয়ে নিম অগ্রানিক লিমিটেডের শেয়ার হস্তান্তর না করার অভিযোগে রাজধানীর রমনা থানায় ওমর ফারুক চৌধুরীর ৪২০/৪০৬ ধারায় দায়ের করা মামলা (মামলা নং-১২, তাং-০৫/০৮/২০১৭), ইন্টারন্যাশনাল কনজুমার প্রডাক্টস বাংলাদেশ লিমিটেডের বিধান কুমার দেবের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া ও হত্যার হুমকির অভিযোগে ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে সিআর মামলা (মামলা নং – ১৩৭/২০১৮), টাকা নিয়ে পণ্য সরবরাহের ডিলারশিপ না দিয়ে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী বাদল চন্দ্র মন্ডলের ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা সিআর মামলা (মামলা নং- ২১৭/২০১৮) চলমান রয়েছে বলে জানা গেছে।

আব্দুল হাকিম মন্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার প্রতিষ্ঠানের নির্ধারিত কিছু পণ্য বাজারজাত-বিপনন করার বিষয়ে ক্রাউনটাচ গ্লোবাল লিমিটেডের সঙ্গে চুক্তি করেও সে চুক্তি তিনি ভঙ্গ করেছেন। নির্ধারিত এসব পণ্য ক্রাউনটাচ গ্লোবাল লিমিটেডের বাইরে কারো কাছে বিক্রয়, বিপনন বা সরবরাহ করা যাবে না বলে চুক্তিতে উল্লেখ ছিলো। আর এর বিপরিতে তিনি ক্রাউনটাচ এর কাছে থেকে প্রায় সারে ৩ কোটি টাকা গ্রহন করেছেন। টাকা গ্রহনের বিভিন্ন সময়ে তিনি পণ্য দেয়ার সিকিউরিটি হিসেবে ক্রাউনটাস গ্লোবাল লিমিটেডকে মোট ২ কোটি ৭৮ লাখ টাকার চেক দিয়েছিলেন। এ পর্যন্ত তিনি পন্য দিয়েছেন প্রায় ৫০ লাখ টাকার।

ক্রাউনটাচের একজন কর্মকর্তা জানান, পণ্য সরবরাহের নামে সারে ৩ কোটি টাকা নিয়েও আব্দুল হাকিম মন্ডল তার নিম অর্গানিকের নির্ধারিত পণ্য সরবরাহ না করে প্রতারণার আশ্রয় নিয়ে এসব পণ্য অন্যত্র সরবরাহ করেছেন, যা চুক্তি অনুযায়ী অপরাধ। পণ্য না দেয়া টাকা ফেরৎ না দিয়ে তার সরবরাহ করা পণ্য বাজারজাত না করতেও তিনি হুমকি প্রদান করছেন বলে জানান ক্রাউনটাচের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি