1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে করোনা শনাক্তের পরদিনই শিক্ষকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

রাজশাহীতে করোনা শনাক্তের পরদিনই শিক্ষকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৮০ বার

মঈন উদ্দীন: রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম লুৎফর রহমান (৫২)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। সোমবার সন্ধ্যায় লুৎফরের করোনা পজিটিভ রিপোর্ট আসে। লুৎফর রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে। তিনি মোহনপুরের মহিষকুণ্ডি মাদ্রাসার শিক্ষক। তার স্ত্রী গুলনাহার বেগম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।
গত শনিবার (৬ জুন) বাড়ি থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার রাতে তার নমুনায় করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুর বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ব্যবস্থা করবে।
রাজশাহী জেলায় এ নিয়ে চারজনের মৃত্যু হলো করোনায়। গত ১২ এপ্রিল জেলার পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net