1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমাইয়ে নতুন আক্রান্ত ৭ জনের ৬ জনই পুলিশ সদস্য - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

লালমাইয়ে নতুন আক্রান্ত ৭ জনের ৬ জনই পুলিশ সদস্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৪৫ বার

জিয়াউর রহমান, লালমাই, কুমিল্লা :
লালমাইয়ে আশংকাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সাংখ্য, গত ১১জুন,২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত আটটি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে,যার মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে দিনরাত কাজ করা লালমাই থানার ৬ জন পুলিশসদস্য করোনাযোদ্ধা ও বাগমারা দক্ষিণের ১ জন কোভিড১৯ পজিটিভ হয়েছেন, বাকি ১ জন নেগেটিভ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত।
করোনাপজিটিভ সনাক্ত ব্যক্তির বাড়ী লকডাউন করা হয়েছে,তারা স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে অাছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,
লালমাই উপজেলায় সংগৃহীত সর্বমোট ৩৪৯টি নমুনার মধ্যে ২৯৩ জনের ফলাফল পাওয়া গেছে, বাকিদের রিপোর্ট অপেক্ষমাণ আছে।
এ নিয়ে লালমাই উপজেলায় করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ২৩ জন,মৃত্যু সংখ্যা দুজন,সুস্থ হয়েছেন ০৫ জন।

লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চললে
এটা যে কারো হতে পারে,অাতংকিত হবেন না,স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন,সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন,নিরাপদে থাকুন,মহান অাল্লাহ অামাদের রহম করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net