1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ক্ষতিগ্রস্থ ভেড়িবাধের নির্মাণ কাজ শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

শরণখোলায় ক্ষতিগ্রস্থ ভেড়িবাধের নির্মাণ কাজ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩০৫ বার

নইন আবু নাঈম ঃ
আম্ফানের প্রভাবে বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ৩৫/১ পোল্ডারের ক্ষতিগ্রস্থ অংশের বাধ নির্মাণ ও নদীর তীর রক্ষার কাজ শুরু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা আশার আলো মসজিদের সামনে থেকে এ বাঁধের কাজ শুরু হয়। পাশাপাশি আম্পানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয়ে প্রবেশকৃত লবণ পানি অপসারণের কাজও শুরু হয়েছে।
আম্পানের এক মাস পরে হলেও সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।
স্থানীয় এমডি শাহিন হাওলাদার, সবুজ শিকদার, রাজ্জাকসহ কয়েকজন বলেন, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগস্থ বেড়িবাঁধের সংস্কার শুরু হয়েছে। এতে আমরা খুশি হয়েছি। কিন্তু নদীশাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হলে এ দুর্দশা কমবে না বলে দাবি করেন তারা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা বলেন, ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যাওয়া বেড়িবাঁধ এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছে। আশাকরি খুব দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে। এ অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা শেষ হবে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান খান বলেন, ৩৫/১ পোল্ডারের ১৭শ মিটার ক্ষতিগ্রস্থ বাঁধের সংস্কার ও ৬শ মিটার নদীর তীর সংরক্ষণ কাজ শুরু হয়েছে। দ্রæত সময়ের মধ্যে এ কাজ শেষ হবে আশা করছি।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ দুই কিলোমিটার অংশে নদীশাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যে এই প্রকল্পটি অনুমোদন হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net