1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগর উপজেলার দেউলভোগ-ধাইসার বেহাল রাস্তা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

শ্রীনগর উপজেলার দেউলভোগ-ধাইসার বেহাল রাস্তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩০৩ বার

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শ্রীনগর সদরে ইউনিয়নের দেউলভোগ বাজার সংলগ্ন
দেউলভোগ-ধাইসার বেহাল রাস্তায় মানুষের দুর্গতি বেড়েছে। সংস্কারের অভাবে ভাঙাচুরা রাস্তায়
যানবাহনসহ মানুষ হাঁটা চলাফেরায় চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন। ধূলাবালির বেহাল রাস্তায়
গত কয়েকদিনে টানা বৃষ্টির পানি জমে গিয়ে পথচারীদের চলাফেরায় রাস্তাটি আরো ভঙ্কর হয়ে
উঠেছে। এতে করে যে কোন সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে।
সরেজমিনে দেখা গেছে, শ্রীনগর থানার উত্তর দিকে দেউলভোগ বাজারের ডক্টর’স ডায়াগনস্টিক
সেন্টার থেকে ধাইসার মোড় পর্যন্ত প্রায় ৫০০/৬০০ ফুট রাস্তা খানাখন্দে ভরে গেছে। রাস্তার
অনেকাংশেই পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ছোট বড় যানবাহন
চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে বৃষ্টির পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় যেখানে
সেখানে পানি জমে থাকতে দেখা গেছে। এছাড়াও ভাঙাচুরা রাস্তায় কাঁদা মাটি জমে থাকায়
পথচারীরা স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরায় ভোগান্তির স্বীকার হচ্ছেন। রাস্তার কোথাও কোথাও
প্রায় হাঁটু পানি জমে রয়েছে। বিশেষ করে রিক্সা, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচলে
ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে জমে থাকা বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে
করে বিষাক্ত ডেঙ্গু মশা উৎপত্তীর আশঙ্কা থাকছে। এখান দিয়ে শ্রীনগর বাজার, শ্রীনগর ইউনিয়ন
ভূমি অফিস, ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হাজারো মানুষ
প্রতিদিন এই রাস্তায় চলাচল করেন। অন্যদিকে রাস্তাটি উপজেলার শ্যামসিদ্ধি সড়কের সংযোগ
স্থল এটি।
পথচারী রাকিব, মো. সুজন, কাইউমসহ অনেকেই বলেন, উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায়
খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এটি। সংস্কারের অভাবে রাস্তাটি বেহাল হয়ে পরেছে। পিচ উঠে রাস্তা
বেশীর ভাগ স্থানেই বড় বড় গর্তে ভরে গেছে। ধুলবালির রাস্তায় সামান্য বৃষ্টির পানিতে কাঁদা
জমে থাকে। এতে করে আমাদের পায়ে হাঁটা চলাফেরা করা পর্যন্ত অসম্ভব হয়ে পরে। এ সময়
রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন
এলাকাবাসী।
শ্রীনগর ইউনিয়ন (সদর) পরিষদের চেয়ারম্যান হাজী মো. মোখলেছুর রহমানের এ বিষয়ে জানতে
চাইলে তিনি বলেন, ২০১৯ সালের দিকে ঠিকাদার মিজান রাস্তা সংস্কারের কাজ করলেও রাস্তটি
দ্রæত বেহাল হয়ে পরে। এছাড়াও আশপাশের সব বৃষ্টি পানি রাস্তায় এসে জমা হয়। পানি
নিস্কাশনের কোন জায়গা নেই। জনপ্রতিনিধি হিসেবে এ বিষয়ে আমি ইউএনও স্যারের
সাথে কথা বলেছি। রাস্তাটি দ্রæত সংস্কারের জন্য চেষ্টা তদবির চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net