1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রভাষকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার

হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রভাষকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩২৩ বার

জিল্লুর রহমান রাসেল, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় এক প্রভাষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেল ৫ টার দিকে তমরদ্দি ইউনিয়নের খবির মিয়া বাজারের পশ্চিম পাশে ওছখালী টু তমরদ্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা নুরুন্নবী আনসারী (৪৬), উপজেলার তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ বেজুগালিয়া গ্রামের হেদায়েত উল্ল্যার ছেলে এবং হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে প্রভাষক নুরুন্নবী আনসারী আছর নামাজ পড়তে যাওয়ার পথে খবির মিয়া বাজারের পশ্চিম পাশে ইঞ্জিন চালিত দ্রুত গতির নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে তাকে চাপা দেয়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত প্রভাষককে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net