1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদায় ছ'টি ইঞ্জিন চালিত নৌকা ও একটি ড্রেজার ধ্বংস - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪

হালদায় ছ’টি ইঞ্জিন চালিত নৌকা ও একটি ড্রেজার ধ্বংস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৬৮ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালু পরিবহনে নিয়োজিত ছয় টি ইঞ্জিন চালিত নৌকা ও একটি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার পানিতে ডুবিয়ে ধ্বংস করেছে রাউজান উপজেলা প্রশাসন। ৯ জুন মঙ্গলবার বিকালে হালদা- সর্তা খালের মুখে গহিরা ব্রীক ফিল্ড এলাকায় এই পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ করিব সোহাগ।তাঁর সঙ্গে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর,আনসার ভিডিপি রাউজান অফিসার ইনচার্জ তারেক মুহাম্মদ। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ জানান, হালদার মা মাছ, ডলফিন ও জৈব-বৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। অভিযানে ছয়টি ইঞ্জিন চালিত নৌকা ও একটি ড্রেজার পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে। হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও বালু পরিবহন ইঞ্জিন চালিত যান্ত্রিক নৌযান চলাচলের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net