1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১মাস পানি বন্ধি থাকার পর অবশেষে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিল প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

১মাস পানি বন্ধি থাকার পর অবশেষে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিল প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৭০ বার

নইন আবু নাঈমঃ
গত ১৪ ও ১৫ জুন বিভিন্ন অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হবার সাথে সাথেই পানিবন্ধী এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ঠিক তার ১দিন পরে জলাবদ্ধতা নিরসনের উদ্যেগ নিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে ঘুর্ণিঝড় আম্ফানের শুরু থেকে এবং গত ১সপ্তাহের ভারী বর্ষনে প্রায় ১মাস ধরে আটকে থাকা পানি নিষ্কাশনের জন্য বাঁধ কেটে পাইপ বসানোর কাজ শুরু করেছে ৩৫/১ পোল্ডারের ভেড়িবাঁধ নির্মাণ বাস্তবায়নকারী সংস্থা সি.এইচ.ডাব্লিউ নামের চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠান ও বাঁধ বাস্তবায়নবারী সংস্থা উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প (সিইআইপি)।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, শরণখোলা থানার ঘাটের আটকে থাকা ড্রেনের মুখ থেকে বাঁধ কেটে পাইপ বসানো হয়েছে। তিনি আরো জানান, পত্রিকায় সংবাদ প্রকাশিত হবার সাথে সাথেই (সোমবার বিকেলে) বাঁধ বাস্তবায়নকারী সংস্থা উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) কর্মকর্তাদের নিয়ে জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করে পানিবন্ধি এলাকার মানুষের দুর্ভোগের দৃশ্যগুলো ধরা পড়ে।
বাঁধ বাস্তবায়নকারী সংস্থা উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের প্রকৌশলী মোঃ দেলোয়ার হাসেন জানান, রায়েন্দা বাজার ও পার্শ্ববর্তী এলাকার পানি নিষ্কাশনের জন্য ১০টি ড্রেন নির্মাণ করা হবে। শুষ্ক মৌসুমের শুরুতেই ড্রেনগুলোর কাজ শুরু করা হবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্ফানে ও গত কয়েকদিনের ভারী বৃষ্টি পানি জমে এবং বোর্ডের নির্মানাধীন ভেড়িবাঁধের কারনে পানি নিষ্কাশনের ড্রেনগুলোর মূখ বন্ধ হয়ে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের পিছন থেকে সরকারী খাদ্যগুদাম পর্যন্ত প্রায় তিনশত পরিবার পানি বন্ধী অবস্থায় দুর্বিসহ অবস্থায় দিন কাটাচ্ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net