1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভৈরবে কচুরিপানা দিয়ে রাস্তা রক্ষার চেষ্টা, দ্রুত পাকাকরণের দাবি গ্রামবাসীর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: ফখরুল আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন ১০ দলীয় জোটকে চূড়ান্ত ও কঠিন সতর্কবার্তা -মো. শাহ্জালাল মিয়া কথা ও কর্মের মাধ্যমেই মানুষের কল্যাণে কাজ করতে হবে-বাঁশখালীতে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় পাপ্পা নবীনগরে প্রাথমিক মেধাবৃত্তি অন্বেষণ ও কৃতি শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা আনোয়ারায় চোরাই স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার, চোর গ্রেপ্তার নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভৈরবে কচুরিপানা দিয়ে রাস্তা রক্ষার চেষ্টা, দ্রুত পাকাকরণের দাবি গ্রামবাসীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ২৪০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগরের ইসলামপুর পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ অর্ধ কিলোমিটারেরও বেশি রাস্তা মেরামতের জন্য উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা। কিন্তু পানির ঢেউ থেকে প্রথমে মাটি আটকানোর চেষ্টায় ব্যর্থ হওয়ার পর কচুরিপনার স্তুপ দিয়েও চলাচল উপযোগী করতে পারছেন না। এতে ইসলামপুর পাড়ার শতাধিক পরিবারসহ আশপাশের গ্রামবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এলাকাবাসী জানায়, শ্রীপুর ইউনিয়নের বধুনগর ঈদগাহ থেকে ইসলামপুর পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজের্ন্ট (অব) মো. তাহের। কিন্তু বন্যায় তলিয়ে যাওয়ার ফলে ইউনিয়ন পরিষদের এলজিএসপি থেকে ২০১৮-২০১৯ অর্থ বছরে ৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়ে নতুন করে আবার রাস্তা নির্মাণ করা হয়। কিছুদিন আগে আবারও পানিতে ডুবে যাওয়ায় ইসলামপুর গ্রামবাসী নিজ উদ্দ্যোগে প্রায় ৫০ হাজার টাকার মাটি ফেলেন। সেই মাটি বন্যার পানিতে তলিয়ে গেলে কচুরিপনা দিয়েও চলাচলের উপযোগী করতে পারছেন না রাস্তাটি। তাই তারা দ্রুত রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানান।

শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজের্ন্ট (অব) মো. তাহের মুঠোফোনে বলেন, একাধিকবার মেরামত করার পরও রাস্তাটি ঠিকিয়ে রাখা অসম্ভব হয়ে পরেছে। তাই আমি উপজেলা নির্বাহী মহোদয়কে বিষয়টি অবগত করেছি।

শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বাসার জানান, রাস্তাটি পাকাকরণের জন্য গ্রামবাসী ও বর্তমান চেয়ারম্যানসহ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার দ্বারস্থ হলে তিনি আমাদেরকে রাস্তাটি অতি দ্রুত পাকাকরণের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net