ঢাকা   ০৭:৪০:১৬ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাগুরার গোপালগ্রামে গুচ্ছগ্রাম (গ্রীণসিটি) উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪৫৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইফুল্লাহ : মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামে একটি গুচ্ছগ্রাম তৈরি করা হয়েছে। গুচ্ছগ্রামটি ১৬ জুলাই২০২০ বৃহস্পতিবার সকাল ১১ টায় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুচ্ছগ্রামটি উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। উক্ত গুচ্ছগ্রামের নামকরণ করা হয়েছে ‘ গ্রীণসিটি ‘।

করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মাগুরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসির বাবলু, মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব সহ আরো অনেকে ।

অনুষ্ঠানে উপস্থিত আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে গুচ্ছগ্রামটি গরিবদের একটি সুন্দর আশ্রয়স্থল হয়েছে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান।।

জানা যায়, উক্ত গুচ্ছগ্রামে ৪০ টি পরিবার বসবাস করতে পারবে। ঘর বরাদ্দ পাওয়া ব্যক্তিদের অনেকে জানান- তারা এমন একটি থাকার জায়গা বা ঠিকানা পেয়ে আমরা অনেক খুশি। গুচ্ছগ্রামটি ভূমি মন্ত্রনালয়ের আওতাধীন ২য় পর্যায়ের (সিভিআরপি) প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি