ঢাকা   ০৬:৩০:২৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

মাগুরায় মাদক প্রতিরোধে কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩৭৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মােঃ সাইফুল্লাহ : বর্তমান করোনা পরিস্থিতির কারণে আদালতের কার্যক্রম সীমিত রয়েছে। সেই সঙ্গে পুলিশও অনেকটা ব্যাস্ত হয়ে পড়েছে করোনা মোকাবেলায়। এই অবস্থার সুযোগে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীরা চাঙ্গা হয়ে উঠেছে। তাদের অত্যাচারে অতীষ্ট হয়ে পড়ছে স্টেডিয়াম পাড়ার নিরীহ মানুষ। এ অবস্থা থেকে মুক্তি পেতে এলাকাবাসি সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করতে এবং মাদকের ছোবল থেকে নিজ এলাকাকে বাঁচতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ৬টা মসজিদ ও স্থানীয় সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্টেডিয়ামপাড়া যুব সংঘের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের আহবানে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে স্টেডিয়াম পাড়া মাদক বিরোধী কমিটি। এই এলাকার মাদক-সন্ত্রাস-চুরি ব্যাভিচার প্রতিরোধে স্টেডিয়াম পাড়া মহিলা দাখিল মাদ্রাসা মসজিদে বৃহস্পতিবার বিকেলে সামাজিক দুরত্ব বজায় রেখে এক মাদক বিরোধী সভায় এ সিদ্ধান্ত হয়। আইনশৃংখলা ও উন্নায়ন কমিটির সভাপতি আসরাফুল আলম আতর এর সভাপতিত্বে মেফসার রহমানের সঞ্চালনায় ৬ টি মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় যুব সংঘের সভাপতি, সাধারন সম্পাদকসহ বিশিষ্ট সুধিজন যুবপ্রতিনিধি গন ঐক্যমতের ভিত্তিতে এ কমিটি কার্যক্রম শুরু করেছে। সভায় শহরের অন্যতম ঘনবসতিপূর্ণ স্টেডিয়াপাড়াকে মাদক সন্ত্রাস ব্যবিচার মুক্ত গড়ার প্রত্যায় ব্যক্ত করেন বক্তারা। এ সময় এখন থেকে প্রতি জুম্মার নামাজের খুতবায় মাদক এর কুফল বিষয়ে আলোচনা করারা জন্য ঈমাম সাহেবদের অনুরোধ জানানো হয়। এখন থেকে পুরো এলাকায় মাদক প্রতিরোধে সবকটি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও নামাজিবৃন্দ একসঙ্গে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি