1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাতাল অবস্থায় অস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকে পড়লো বিএসএফ সদস্য - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মাতাল অবস্থায় অস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকে পড়লো বিএসএফ সদস্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৫৮ বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে অস্ত্রসহ মাতাল অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছেন। এরপর স্থানীয় জনতা তাকে আটকে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন। আটকের ৬ ঘণ্টা পর তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি। শুক্রবার (৩ জুলাই) দুপুরের এ ঘটনায় সন্ধ্যায় তাকে ফেরত দেওয়া হয়।

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে আলিপুর বিএসএফ ক্যাম্পের সদস্য আসাদ অস্ত্রসহ ভারত সীমান্ত পার হয়ে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশ দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা ওই বিএসএফ সদস্যকে আটকে চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন। এসময় তিনি মদ খেয়ে মাতাল অবস্থায় ছিলেন। আটককৃত আসাদ আলী ভারতের ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের আলিপুর ক্যাম্পের বিএসএফ সদস্য। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে মেইন পিলার-১৯৮/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের একজন সদস্যকে অস্ত্রসহ দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে উক্ত অসামরিক ব্যক্তি বিএসএফ সদস্যকে আটক করে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চাঁনশিকারী বিওপির নিকট হস্তান্তর করে। চাঁনশিকারী বিওপি উক্ত বিএসএফ সদস্যকে অস্ত্রসহ শারীরিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়।

পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ৪৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, মাতাল অবস্থায় ভুল করে বিএসএফ সদস্য আসাদ বাংলাদেশি ভূখন্ডে ঢুকে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net