ঢাকা   ০৬:৩৩:৫০ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

মানিকছড়িতে ভ্রাম্যমান আদালতে ১৯টি মামলায় ২৩ হাজার ৪শ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৬৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- মানিকছড়ি উপজেলার বিভিন্ন বাজারে মাস্কবিহীন চলাচল, নির্ধারিত সময়ের পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে ১৯টি মামলায় ২৩ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সন্ধা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মানিকছড়ি, তিনটহরী ও মহামুনি বাজারে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মানিকড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।

মানিকড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ জানান, সন্ধা ৭টার পর সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকলে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা ঠিকই দোকানপাট খোলা রেখেছেন এবং স্বাস্থ্যবিধি মেনে বাহিরে বের হতে মাস্ক বাধ্যতামূলক করা হলেও অনেকেই তা অমান্য করে অযথা বাইরে ঘুরে বেরান। ফলে ১৯টি মামলায় ২৩ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি