1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ময়ূরপঙ্খীর উদ্যোগে সেলাই মেশিন প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ময়ূরপঙ্খীর উদ্যোগে সেলাই মেশিন প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩৬১ বার

“ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭)” এর উদ্যোগে মিরপুর ৬ নং সেকশনে ময়ূরপঙ্খীর প্রধান কার্যালয়ে ‘কর্মসংস্থান, প্রশিক্ষণ ও নারী উন্নয়ন প্রজেক্ট’ এর আওতায় স্বনির্ভরতার লক্ষ্যে সুবিধাবঞ্ছিত নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয় । ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ও ভাইস চেয়ারম্যান সাথী খান সুবিধাবঞ্ছিত নারীর হাতে সেলাই মেশিন প্রদান করেন ।

এ প্রসঙ্গে রুহিত সুমন বলেন, আলহামদুলিল্লাহ । কর্মমুখী স্বনির্ভর প্রচেষ্টার ক্ষুদ্র প্রয়াসটি বাস্তবায়িত করতে পেরে আনন্দ অনুভব করি । আরো বেশ য়েকজন সুবিধাবঞ্ছিত নারীর ও বেকার যুবকদের পর্যায়ক্রমে সেলাই মেশিন ও রিক্সা প্রদান করা হবে । যারা আমাদের এই মহতী কাজে সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । সকলের সম্মিলিত প্রয়াসে মানবতার জয় হোক, বেকারত্ব নিরসন, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের লক্ষ্যে আমাদের এই প্রজেক্টটি সকলের সহযোগিতায় অব্যাহত থাকবে ।

সার্বিক সহযোগিতায় ছিলেন, ময়ূরপঙ্খীর ভাইস চেয়ারম্যান মোঃ হৃদয় রহমান, সাধারণ সম্পাদক নাভিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net