1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে স্কুল ছাত্রকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লাকসামে স্কুল ছাত্রকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩১৯ বার

লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে সিয়াম (১২) নামের ৫ম শ্রেণি পড়–য়া এক স্কুলছাত্রকে ৩ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত ৭ জুলাই মঙ্গলবার লাকসাম পৌর শহরের নশরতপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিয়াম ওই এলাকার ভাড়াটিয়া আব্দুল হাকিমের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, চাকরির সুবাদে লাকসাম পৌর শহরের নশরতপুর এলাকায় সপরিবারে বসবাস করেন আব্দুল হাকিম। ওই এলাকার আবুল খায়ের তোতা মিয়ার ছেলে রিয়াদ হোসেন (২০) বিভিন্ন সময় নানা অজুহাতে সিয়ামকে মারধর করতো। বিষয়টি বেশ কয়েকবার রিয়াদের পরিবারকে জানিয়েছেন সিয়ামের পিতা আব্দুল হাকিম। গত ৭ জুলাই মঙ্গলবার দুপুরে পাখি ধরার লোভ দেখিয়ে সিয়ামকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের চাঁদপুর রেলগেইট সংলগ্ন গালফ হোটেলের ছাদে নিয়ে যায় রিয়াদ ও তার বন্ধু সুজন। এক পর্যায়ে তারা সিয়ামকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি রেকর্ড রয়েছে। আহত সিয়ামকে তাৎক্ষণিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অবস্থা আশংকাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।
সিয়ামের পিতা আব্দুল হাকিম জানান, ‘আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই তারা ৩ তলা ছাদ থেকে ফেলে দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন আত্মগোপনে রয়েছে। একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত রিয়াদ ও তার অভিভাবকদের বক্তব্য নেয়া যায়নি।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net