1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার মেরিনড্রাইভ থেকে ইয়াবাসহ আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

কক্সবাজার মেরিনড্রাইভ থেকে ইয়াবাসহ আটক-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৫২৯ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে ইয়াবাসহ মো. আব্দুর রহমান (৩৫) নামক এক মাদক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় তার কাছ থেকে ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ আব্দুর রহমান টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ড ঝিমংখালী এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

সূত্রে জানা যায়, শুক্রবার(১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ রোড বেলী হ্যাচারী মোড়ে অভিযান পরিচালনা করে ওই পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি টিম।

এসময় তল্লাশী করে তার কাছ থেকে ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাসেম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net