1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামী খুন,স্ত্রী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামী খুন,স্ত্রী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪৫৭ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে পরকীয়ার জের ধরে স্বামী সাইফুল ইসলাম(৫০) কে হত্যা করেছে তার স্ত্রী বিউটি আক্তার। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানার পুলিশ স্ত্রী বিউটি আক্তার (৪০) কে গ্রেপ্তার করে।

বুধবার সকালে হিমার দীঘি এলাকার কুদ্দুসের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুল রংপুর জেলার গঙ্গারচর থানার চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে। সে পেশায় একজন হকার। পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর মর্গে পাঠিয়েছে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক(এসআই) বাবুল জানান, দীর্ঘদিন যাবত পরক্রিয়া জেরে পারিবারিক কলহে জরায় এই দম্পতি। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রী বিউটি ক্ষিপ্ত হয়ে স্বামীর গলায় ছুড়ি চালিয়ে হত্যা করে। পরে স্ত্রী বিউটি তার কারখানায় কাজে যোগ দেন। বেলা ১০টায় কারখানা থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে আসেন। পরে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। নিহতের ছেলে আরিফ বলেন, মা বাবা প্রায় সময়ই ঝগড়া করতো। আজ সকালে আবার ঝগড়া করে অফিসে যাওয়ার তার আগেই বাবাকে ছুড়ি দিয়ে গলা কেটে ঘরে তালা বন্ধ করে চলে যায়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net